Трек очень похож на
- Название Priyotoma
- Исполнитель Jony
- Жанр Asia
- Год релиза 2013
- ISRC FR10S1763097
Видео
Текст песни
চোখেরই সামনে ঠায় দাঁড়িয়ে থাকো
হাত বাড়িয়ে ছুঁতে পারি নাকো
চোখেরই সামনে ঠায় দাঁড়িয়ে থাকো
হাত বাড়িয়ে ছুঁতে পারি নাকো
অদৃশ্যের মাঝে দৃশ্য হয়ে কেন তবে ডাকো?
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো
তোমারই বিরহে আমি ডুবে যাই জল আঁধারে
হৃদয়ের এই অনুভব বুঝতে কেউ নাহি পারে
তোমারই বিরহে আমি ডুবে যাই জল আঁধারে
হৃদয়ের এই অনুভব বুঝতে কেউ নাহি পারে
মেঘের আড়াল ভেঙে সোনা রোদ্দুর চোখে মাখো
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো
অথই স্বপ্ন তুমি ঢেলে যাও প্রেমে মনে
যখনই চাই যে কাছে, হারিয়ে যাও কোন বনে?
অথই স্বপ্ন তুমি ঢেলে যাও প্রেমে মনে
যখনই চাই যে কাছে, হারিয়ে যাও কোন বনে?
রাতের আঁধার শেষে সূর্য দিনের ছবি আঁকো
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো
চোখেরই সামনে ঠায় দাঁড়িয়ে থাকো
হাত বাড়িয়ে ছুঁতে পারি নাকো
অদৃশ্যের মাঝে দৃশ্য হয়ে কেন তবে ডাকো?
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো
প্রিয়তমা, তোমার মনের পাশে আমায় রাখো

